বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হাতিয়ার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে জেলা শহর মাইজদীতে মনবন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৭, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়া ৮ লক্ষ্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৭ শে নভেম্বর (আজ) সকাল ১০ ঘটিকা থেকে সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আর এখন স্মার্ট বাংলাদেশ হলেও হাতিয়া’র মানুষ স্বাধীনতার ৫৩ বছরে এসেও এখনো আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একজন নাগরিকের অন্যতম একটা মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা পাওয়া। যার নিশ্চয়তা রাস্ট্র তাকে দিবে। কিন্তু হাতিয়ার অবহেলিত মানুষের জন্য তা সম্পুর্ন বিপরীত। নাম মাত্র ৫০ শয্যা একটা উপজেলা কমপ্লেক্স থাকলেও সেখানে নেই বিশেষজ্ঞ কোন ডাক্তার, নেই পুরোপুরি নার্স এক্সরে। আলট্রা ও বন্ধ দীর্ঘদিন এই হাসপাতালে। মানববন্ধনে বক্তারা নিম্ন লিখিত শুন্যপদগুলো অতিসত্বর পুরনের জন্য আহবান জানান। শুন্য পদগুলো হলোঃ-

জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওঃ) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (গাইনি) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (নাক কান গলা) শূন্য

জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) শূন্য

জুনিয়র কনসালটেন্ট ( এ্যানেস্থেসিয়া) শূন্য

ডেন্টাল সার্জন শূন্য। এছাড়াও ইউনিয়ন

উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো তে ও অনেকগুলো শুন্যপদ রয়েছে। ওছখালী মেডিকেল অফিসার পদ শূন্য

বুড়িরচর মেডিকেল অফিসার পদ শূন্য, আফাজিয়া মেডিকেল অফিসার পদ শূন্য, সোনাদিয়া মেডিকেল অফিসার পদ শূন্য, তমরুদ্দি মেডিকেল অফিসার পদ শূন্য, মফিজিয়া মেডিকেল অফিসার পদ শূন্য, হরনী মেডিকেল অফিসার পদ শূন্য, চানন্দী মেডিকেল অফিসার পদ শূন্য, নলচিরা মেডিকেল অফিসার পদ শূন্য, জাহাজমারা মেডিকেল অফিসার পদ শূন্য, পাশাপাশি, মিডওয়াইফ, ফার্মাসিস্ট ডিপ্লোমা, অফিস সহায়ক ও প্রায় পদগুলো শূন্য।

শূন্য সিনিয়র ষ্টাফ নার্স তালিকা-৫০ শয্যা অনুযায়ী থাকার কথা ৩০ জন আছে ১৩ জন ১৭ পদ শূন্য। মিসওয়াইফ ৪ পদ শূন্য, মিডওয়াইফ (উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহ) ৬ পদ শূন্য। সহকারী নার্স (সেবক) ১ পদ শূন্য, এছাড়া এক্সরে আলট্রা নাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কে স্বারক লিপি পেশ করা হয়। জেলা প্রশাসন ও সিভিল সার্জন থেকে অতিসত্বর দাবীগুলো পুরনের আশ্বাস দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দিয়েছেন হাতিয়া কথার নোয়াখালী ব্যুরো প্রতিনিধি ফারুক আল ফাহাদ, সাংবাদিক তসলিম শিকদার, হাতিয়া ছাত্র কল্যান পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, স্টুডেন্ট ফোরামের সভাপতি ওসমান গনি, আমাদের হাতিয়ার আয়াত হোসেন জুয়েল, জাগ্রত দ্বীপ হাতিয়ার আবদুল্লাহ আল মাসউদ, আজগর হোসেন আকাশ, দ্বীপ কন্যা চানন্দীর ইয়াসিন আলি সুজন সহ প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বাড়তি ভাড়া বা চাঁদা চাইলে আমাকে ফোন দেবেন: এমপি হানজালা

গাইবান্ধায় সাঁওতালদের সমাধিস্থলও দখল করলো ভূমিদস্যুরা!

চাটখিল পৌরসভা মৎস্যজীবী দলের মতবিনিময়

ধনুয়াখলা মাওলানা  আলী আহাম্মদ ( র:) পাঠাগার উদ্বোধন

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ আবু সাঈদ স্মরণে গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠিত হয়েছে। 

গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ।  

ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ!