শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ টি  মহল্লাদার শূন্য পদে নিয়োগ সম্পন্ন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে ২ টি, মহদীপুর ইউনিয়নে ১ টি, বেতকাপা ১ টি, মনোহরপুর ইউনিয়নে ১ টি, হরিনাথপুর ইউনিয়নে ১ টি গ্রাম পুলিশের মহল্লাদার শূন্য পদে উপজেলা প্রশাসন এর উদ্যোগে স্বচ্ছ প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়েছে৷

এর আগে গত ২৬ আগস্ট জাতীয় দৈনিক সংগ্রাম ও আঞ্চলিক পত্রিকা দৈনিক ঘাঘট পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এছাড়াও বিজ্ঞপ্তির নোটিশ উপজেলা পরিষদের নোটিশ বোর্ড ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়। এ বিজ্ঞপ্তির আলোকে এ সকল শূন্য পদে মোট ২৭ জন প্রার্থী আবেদন করে। এদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যথাযথ নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করে নিয়োগ সম্পূর্ন করা হয়৷

নিয়োগ কমিটির প্রধান হিসাবে উপজেলা নির্বাহী অফিসার, এছাড়াও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, আনছার ভিডিপির অফিসার ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন৷

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম জানান,যথাযথ সরকারি বিধি বিধান মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ টি মহল্লাদার শূন্য পদে নিয়োগ সম্পূর্ন করা হয়েছে৷

এই প্রথম পলাশবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশের মহল্লাদার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করায় উপজেলার সচেতন মহল উপজেলা নির্বাহী অফিসারসহ নিয়োগ কমিটির সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করা হয়। চুড়ান্ত ভাবে মহল্লাদার পদে নিয়োগ পেলেন তারা হলেন – কিশোরগাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শ্রী রবিন চন্দ্র,৬ নং ওয়ার্ডে মোঃ মশিউর রহমান, মহদীপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মোঃ আনারুল ইসলাম,বেতকাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নয়ন রবিদাস, মনোহরপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে সোহেল রানা,হরিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তাপস চন্দ্র ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ ‘জ্বীনের বাদশা’ঝিনাইদহে আটক।

সাংবাদিক ওয়াসিমকে গুম করে হত্যার হুমকি,  নিরাপত্তা চেয়ে থানায় জিডি

বিশ্ব ব্যাংক থেকে রাজনীতির মাঠে 

মাদারীপুরে সরকারি জায়গা দখল করে পাঁকা ভবন নির্মাণ

বাবা ছেলেসহ ৩ জন গ্রেফতার গোবিন্দগঞ্জে ৪ হাজার ট্যাপেন্টাডল ও ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

৬৮০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

স্বৈরাচারের দোসর সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ 

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত