শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধার সাঘাটায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২১, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী জলসায় অতিথি করা নিয়ে গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে, এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। জামায়াতের অভিযোগ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে সেলিম আহমেদ বলেন, জামায়াতের নেতাকর্মীই তাদের ওপর হামলা চালিয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুই পক্ষেই আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে টহল দিচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে জেলা পরিষদের অধীনস্থ পুকুর অবমুক্তের দাবীতে মানববন্ধন। 

গাইবান্ধায় প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস

পরকীয়া করতে গিয়ে ধরা পরলো ছাত্রলীগ নেতা,খাটের নিচ থেকে টেনে-হিঁচরে উদ্ধার

হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে পলাশবাড়ী বিএনপি নেতার প্রতারণা!

পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের মহাসড়কে বিক্ষোভ 

ইউসেপের আয়োজনে রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় আহলে হাদীদের মানববন্ধন

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষনের আপরাধে ৬ জন গ্রেফতার

নেত্রকোনায় আনন্দবাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত