শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মান করে বিএসএফ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১১, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আঙ্গরপোতা তিনবিঘা করিডোরে আন্তর্জাতিক সীমানা আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মানের করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎গতকাল ১০ জানুয়ারি (শুক্রবার) সকালে বাংলাদেশী বিজিবি ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটা তারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

‎স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভু-খণ্ডের বাইরে এসে দহগ্রাম ক্লাব পাড়া এলাকার আন্তর্জাতিক পিলারের ৮/৪১ এস পিলারের অভ্যন্তরে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় বিএসএফ। এসময় স্থানীরা কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। পরে বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়। এ অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হয়েছে।

‎জানা যায়, আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের উভয়দিকের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, এ ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ পরে আবারও বিএসএফের অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে একপর্যায়ে ক্ষমতা খাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন।

‎এলাকার শফিকুল ইসলাম জানান, কাল হঠাৎ করে বিএসএফ সীমান্তে কাটা তারের বেড়া দেন,বিজিবির সদস্য ও আমরা গ্রামবাসী  বাধাঁ দিলে কাজ বন্ধ রাখে। আজকে আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে৷

‎উক্ত বিষয়ে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) উমর খসরু জানান, গতকাল পরিচালক পর্য়ায়ে কথা হয়েছে তারা কাজ বন্ধ করে চলে গেছেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্ভোধন

ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা। 

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পলাশবাড়ীতে ২৪ এর স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক

চাটখিলে স্যোশাল মিডিয়া মিথ্যা অপপ্রচার ও মামলা প্রত্যাহারের দাবির বিক্ষোভ মিছিল 

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদ : গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল শ্যামল চন্দ্র গ্রেফতার 

প্রচণ্ড গরম ও তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন