শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায়চক গয়েশপুর-বল্লমঝাড় সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন: স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১১, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার চক গয়েশপুর বাজার হতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদপর্যন্ত ১.৭২ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজসফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশসরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের(ইফাদ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরতত্ত্বাবধানে আরএসএল এন্টারপ্রাইজ (RSL Enterprise) নামেঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করেছে।শনিবার(১১জানুয়ারি) সকালে নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম জানান, প্রকল্পটি“অবকাঠামোগতদক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীরসহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। সড়কটিরউন্নয়ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করেছে। এতে স্থানীয়জনগণের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।এর আগেশুক্রবার (১০ জানুয়ারি) সড়কটির উন্নয়ন কাজপরিদর্শন করেন ইফাদের মিশন সদস্য মো. আবুল বাশারএবং প্রকল্প সমন্বয়ক নাবিল রহমান। তাঁরাউন্নয়ন কাজের গুণগত মান ও বাস্তবায়নকার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনেগাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া ওনির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম উপস্থিতছিলেন।ইফাদপ্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে,“এইপ্রকল্পটি গ্রামীণ জনপদের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশেরঅবকাঠামো উন্নয়নে ইফাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”স্থানীয় জনগণ এই উন্নয়ন কাজের জন্য সরকার ও ইফাদের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশ করেছেন। প্রকল্পটি”অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায়বাস্তবায়িত হয়েছে। ২ কোটি ১৮ লাখ টাকার এই প্রকল্পটি সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণসরকার ও ইফাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরেছেন । তাঁদের মতে,এইসড়কটি নির্মাণের ফলে কৃষি উৎপাদনও ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে, যা গ্রামীণ জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

GSRS এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে জমি নিয়ে দন্দে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০ 

পলাশবাড়ীতে মহাসড়কের অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর চেক বিতরণ

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮,গণপিটুনিতে২ ডাকাতের প্রাণহানি

পবিপ্রবি বিজনেস ক্লাবের নেতৃত্বে অধ্যাপক মোঃ হাসান উদ্দিন ও মোঃ মেহেদী হাসান 

মিঠাপুকুরে ইউপি সদস্য কর্তৃক মানবাধিকার কর্মীকে মারপিট ও হত্যার হুমকি 

গাইবান্ধায় তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ

সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন  বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত  

পলাশবাড়ীতে সাসেক প্রকল্পে ফুটপাত বেদখল : ভোগান্তিতে সর্বস্তরের মানুষ