বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলা শুরু

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলা শুরু হয়েছে। রনো ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক সহযোগিতায় ও জনৈক আবু তালেব মিয়ার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এর আগে স্থানীয় প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মাসব্যাপী মেলা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।

পরে এক আলোচনা সভায় সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, বিএনপি নেতা হুনান হক্কানী, শফিকুল ইসলাম রুবেল, জাসাস জেলা নেতা কাওসার ওয়াহিদ খান সুজন, মেলার ম্যানেজার মামুন মিয়া, সলিম উল্লাহ প্রমুখ।

মেলায় জুলাই বিপ্লবে নিহতদের মধ্যে আবু সাঈদ, মুগ্ধ সহ গাইবান্ধা জেলার শহিদদের ছবিসহ তালিকা মেলায় টাঙিয়ে দেওয়া হয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা উপচেপড়া ভীড় করে ছবিগুলো দেখছে।

এব্যাপারে মেলার ম্যানেজার মামুন মিয়া জানান, এবার গাইবান্ধা অনুষ্ঠিত মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলা সম্পুর্ণ ব্যতিক্রম। মেলায় আসা ক্রেতাদের কথা সার্বিক চিন্তা করে বাইরের পণ্যের সাথে সমন্বয় রেখে মূল্য নির্ধারণ করা আছে। যাতে করে সবাই ক্রয় করতে পারে। তিনি আরও বলেন, গাইবান্ধার ক্রেতাদের কথা মাথায় রেখে এই মেলার পণ্য বাইরের পণ্যের চেয়ে কোনো প্রকারের মূল্য বেশী নেওযা হয়না। শুধুতাই নয়, এখানে হাউজি কিংবা কোনো ধরণের লটারি রাখা হয়নি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত

মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

ফুলছড়ির কঞ্চিপাড়ায় প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত 

পবিপ্রবিতে ‘ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা মূলক রোল মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‎লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেয়ারডিল জব্দ

গাইবান্ধায় যুবদল নেতা সুজন বহিষ্কারে রাজনৈতিক অঙ্গন কি ভাবে নিচ্ছেন

সাংবাদিক- সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান “তুমি ছিলে তাই”

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি