মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়  সাংবাদিক সুমন ও লিখনকে জেলহাজতে প্রেরন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২১, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) ও মোহাম্মদ রায়হান ফরহাদ লিখনকে জেলহজেতে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা

করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি। অপরদিকে নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি। ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী।

প্রসঙ্গত, ২০১৪ সালে আদালতের মেইনগেটে ককটেল বিস্ফোরণ, লাঠিসোটা, ধারালো অস্ত্র দিয়ে জখম,মোটরসাইকেল ছিনতাই এর অভিযোগে ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে তারেক রহমানের ঘোষিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে কাজ করছে যুবদল 

ফিলিস্তিনির উপর ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে জাককানইবিতে সংহতি সমাবেশ

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন্য পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

পৈতৃক জমি ফেরত, হত্যার বিচারের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে শত্রুতায় পুড়লো ৫টি বসতঘর, থানায় অভিযোগ

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা 

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

পলাশবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা ও শ্লীতাহানী থানায় মামলা

সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ৫০ জন মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা