মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১১, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য ও একাধিক মামলার আসামিদেরকে আটক করে, পুলিশে দিল জনতা।

মঙ্গলবার(১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের দুলাল শিকদারের ছেলে সামচু শিকাদার(৩০), একই গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রশিদুল মাতুব্বর(২৪),মদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের কামাল শেখের ছেলে জুয়েল শেখ(২৬)।

স্থানীয়রা জানায়, উপজেলার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ অটোরিকশকা চোর চক্রের ৩ সদস্য গভীর রাতে চুরির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের তাড়া করে। এসময় তারা ডাসার সিমান্তবর্তী এলাকায় ঢুকে বরিশালের মাগুরা নতুন বাজারে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করেন গ্রামবাসী।পরে পুলিশের কাছে সোপর্দ করে।জানাগেছে,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশা চুরি করে আসছে।গ্রেফতারকৃত চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গুলিতে রিজভীর মাথার খুলি উড়ে যায়,মায়ের অগোচরে যেত জুলাই ছাত্র-জনতার আন্দোলনে

সাংবাদিককে তথ্য দিতে চায় না হাবিপ্রবি`র প্রকৌশলী মো.তরিকুল

গাইবান্ধায় প্রবীণ হিতৈষীর দোয়া ও ইফতার মাহফিল

এক দফা দাবিতে দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের তিন ঘণ্টার কর্মবিরতি পালন

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া 

জাককানইবিতে আইন ভেঙে বহিস্কৃত শিক্ষার্থী পেল গবেষণা প্রকল্প

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে রেশাদ-শান্ত ‎

জামিনে এসে সাঁওতালদের মামলায় জড়ানোর পায়তারা চেয়ারম্যানের!

গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান