শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে ঘাস  মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১২, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের ডাসারে মো. আজগর আলী হাওলাদার(৪০) নামে এক কৃষকের ঘাস মারার ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে।

আজ শনিবার(১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।সে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে,শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ীতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।এসময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে,উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ভোরে মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার, নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী এবং চাচাতো ভাই,অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো।নিজের জমি-জমা নেই।অভাবের সংসারে ঋন দেনায় জড়িয়ে পড়ে।মানসিক চাপের কারণে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মঞ্জুর মোর্শেদ বাবু

প্রশাসনকে ভুলতথ্য দিয়ে রিসিভার নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ছাত্র-জনতাকে গণহত্যার প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল অনুষ্ঠিত

চাটখিলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ 

ডাসারে ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা 

ফুলছড়ি থানা পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

এমপি লিটন হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক সাংসদ কর্নেল কাদের খান মারা গেছেন

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক