মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বণে ৭শিক্ষক ও এক কেন্দ্র সচিব সহ ৫ শিক্ষার্থী বহিষ্কার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলা ও তথ্য গোপন করে গণিত বিষয়ের পরীক্ষায় ডিউডি নেয়ায় ৭শিক্ষক সহ ১ কেন্দ্র সচিবকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও উপজেলার৩টি পরীক্ষা কেন্দ্রে অসাদুপয় অবলম্বের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে খাতা জমা নেয়ার সময় গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৯ কক্ষের দায়িত্বরত শিক্ষকরা ১টি উত্তরপত্রের খাতা কম পান। পরে পরীক্ষার অন্যান্য খাতা যাচাই করে দেখা যায় চাঁদপাড়া দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ের ৮১৯৯৭৪ রোল নম্বরের খাতা টি তাদের কাছে নেই। এই খাতার শিক্ষার্থীর নাম রেজওয়ান প্রধান। বিষয়টি কেন্দ্র সচিবকে জানালে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার সহ পরীক্ষা সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ডিউটিরত অবস্থায় খাতা হারিয়ে যাওয়ায় দায়িত্ব অবহেলার অভিযোগে ১৯নং কক্ষে কর্মরত কালিতলা এস এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, কোচাশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরেশ চন্দ্র বর্মন, বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজার রহমান ও নুরুন নবী কে বহিস্কার করা হয়। গণিত বিষয়ের শিক্ষক হয়েও তথ্য গোপন করে গণিত পরীক্ষায় ডিউডি নেয়ার অভিযোগে বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইবনে কাওসার, ওয়াহেদা সুলতানা, ও সরদারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমশেদ আলীকে বহিস্কার করা হয়। সেই সাথে দায়িত্ব অবহেলার অভিযোগে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই কেন্দ্রে সচিব ননী গোপাল রায় কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। তবে কেন্দ্র সচিব ননী গোপাল রায় বলেন অভিযুক্ত ৩ শিক্ষক গণিতের শিক্ষক তা জানা ছিলনা তারা তথ্য গোপন করে পরীক্ষার ডিউটি নিয়েছিল। খাতা হারানোর ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

এদিকে অসাদুপয় অবলম্বণের অভিযোগে উপজেলার নাকাইহাট পরীক্ষা কেন্দ্রে আখিতারা আক্তার,কামদিয়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনন্ত চন্দ্র বর্মন, পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে রনবীর রুপক, আরাফাত জমাদার, ইমরান হোসাইন নামে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা সাংবাদিকদের জানান , বিভিন্ন অনিয়মের কারণে ওই শিক্ষকদের ও কেন্দ্র সচিব কে বহিস্কার করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ।

প্রেমের টানে ২৪ বছর পর ডেনিশ নারী বরগুনায়

তালতলীতে জেলা পরিষদের অধীনস্থ পুকুর অবমুক্তের দাবীতে মানববন্ধন। 

জামায়াতের কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা

শ্রমিক-চাষি মিলে ৫০ হাজার লোকের জীবিকা মিটাতো রংপুর চিনিকল

আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাংবাদিক- সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান “তুমি ছিলে তাই”

গোবিন্দগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিট,ট্যাক্স টোকেন ও ফিটনেস বিহীন যানবাহন

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

গাইবান্ধায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত