বুধবার , ২৮ মে ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটে জমি নিয়ে দন্দে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৮, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নে জমি নিয়ে দন্দ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত প্রায় দশজন। উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট নামক এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল হাকিম ও ওই এলাকার আব্দুল হামিদ, ও আবু সায়িদ এর সাথে দন্দ চলে আসছে। এনিয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে।

বুধবার সকালে ওই জমিতে আব্দুল হামিদ তার লোকজন নিয়ে গিয়ে গাছ রোপন করতে গেলে অপর পক্ষ আব্দুল হাকিম এর ছেলে বাঁধা দেয়, এসময় আব্দুল হামিদ ও তার লোকজন বাঁশের লাঠি লোহার রোড ও দেশিও অস্ত্র দিয়ে আব্দুল হাকিম এর ছেলে বউ ও নাতী নাতনিদের উপর এলোপাতাড়ী মারধর শুরু করেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুত্বর আহত হয়। তবে আব্দুল হাকিম বলেন আমার নিজ কবলাকৃত ভোগদখলীয় জমিতে প্রতিপক্ষ আব্দুল হামিদ ও আবু সায়িদ জোর পুর্বক গাছ লাগাচ্ছিলো এসময় বাঁধা দিতে গেলে আমাদের উপর হামলা করেন হামিদ ও তার লোকজন।

এবিষয়ে আবু সায়িদ ও আব্দুল হামিদ বলেন আমরা আমাদের জমিতে সুপারির গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ এসে বাঁধা দেয় ও হামলা করে। এব্যাপারে হাতীবান্ধা থানায় ৯ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল হাকিম। তবে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন ঘটনাটি শুনেছি সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই – ভিপি নূরুল হক নূর

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে কমিটিতে থাকার চেষ্টার অভিযোগ উঠেছে

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের কাহারোলের ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের মৃত বাসারত আলীর ছেলে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, জোত মুকুন্দপুর গ্রামে একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল জব্বারকে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা মো. ওয়াদুদ। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

চাটখিলে স্যোশাল মিডিয়া মিথ্যা অপপ্রচার ও মামলা প্রত্যাহারের দাবির বিক্ষোভ মিছিল 

গ্রীন বাংলাদেশ ও শেকড় কর্তৃক দুঃস্থ অসহায় নারী/পুরুষের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত