বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৮, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. সুলভ মিয়া খাজা, কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক মাসুদ ও সুমন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সদস্য কাজল কুমার সরকার, উৎপল বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই সংগঠনের পড়্গ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, অনতিবিলম্বে ২০০৪ সালের প্রজ্ঞাপন সংশোধন করে বেসরকারি এমপিওভুক্ত শিড়্গাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ১০০% বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। তারা বলেন, ২৯মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। আগামী ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম

ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে ফুলছড়িতে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন 

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

গাইবান্ধায় হজ যাত্রীদের প্রশিক্ষণ

অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে শিশুকে অপহরণের পর হত্যা, কাকাসহ ২জনের যাবজ্জীবন  

নওগাঁয় শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ