বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষঃ নিহত ১,আহত ২

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৫, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

নাজমুল হাসান,মাদারীপুরঃ

মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বিল্লাল মন্ডল (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা আরও ২ জন।

বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মন্ডলের ছেলে। তারা ৩ জন একটি ট্রাকে করে গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন বিল্লাল ও তার সঙ্গীরা। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের বন্দরখোলা এলাকায় এলে গরুবাহী ট্রাকটির সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তারা গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ভয়াবহ আগুন বসতবাড়ীসহ ভূষিভুত গরু মৃত্যু : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

পবিপ্রবি’তে পিএমবিএ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

গাইবান্ধার মোটরসাইকেল চোর কালাম পলাশবাড়ীতে জনতা হাতে আটক

নোয়াখালীতে ভুয়া ক্যাপ্টেন ও এডভোকেট কে আটক করেছে সেনাবাহিনী