বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২,আহত২০

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই নামক  এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ও কালকিনি হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন-হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, তাসলিমা, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ইমরান পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। অন্তত আরও ২০ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। বাস দুটিকে রাস্তার মধ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬৮ জন গ্রেফতার

পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার 

সাদুল্লাপুরে সন্তানের প্রলোভন দেখিয়ে নিঃসন্তান গৃহবধু কে ধর্ষন

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন  

কোটা আন্দোলনে পোস্ট দিয়ে তোপের মুখে পবিপ্রবির অধ্যাপক 

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের  মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে 

তালতলীতে পরিকিয়া প্রেমিকাকে সাথে নিয়ে দুলাভাই এর বাড়ি দুই যুগল এর আত্মহত্যা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিরলের দুই শহীদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে ৫ গ্রামবাসীর নদীর পারাপার 

সাদুল্লাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত