বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফিস্টুলা মুক্ত ঘোষণা করার লক্ষ্যে গাইবান্ধায় উঠান বৈঠক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলাকে প্রসব জনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনশুরু হয়েছে । ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া ক্যাম্পেইন আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে ।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা কমিউনিটি ক্লিনিকে এলাকার বিভিন্ন বয়সী মায়েদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ ক্যাম্পেইনের উঠান বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ মশিউর রহমান, স্বাস্থ্য সহকারী মনিরা খাতুন, সিএইচসিপি এবং ব্র্যাক স্বাস্থ্য সেবিকা মোছা শারমিন আক্তার প্রমুখ ।

বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা হওয়ার অন্যতম কারণ বাল্যবিবাহ ও বাড়িতে বাচ্চা প্রসব করানো । প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা গেলে ফিস্টুলা রোগী নির্মূল করা সম্ভব। ক্যাম্পেইন উপলক্ষ্যে বাড়িবাড়ি ভিজিটসহ পাড়ায় পাড়ার উঠান বৈঠকের মাধ্যমে ফিস্টুলা রোগী সনাক্তকরনের কাজ চলমান রয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগিতা ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর কারিগরি সহযোগিতার পরিচালিত প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সম্ভাব্য ফিস্টুলা রোগীদেরকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াগনোসিস করা হবে । ফিস্টুলা সনাক্তকৃত সকল রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে অপারেশনের জন্য রেফার্ড করা হবে । সেখানে রোগীর যাতায়াত খরচসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে । তাছাড়া চিকিৎসা শেষে দরিদ্র রোগীদেরকে পুনর্বাসনের সহায়তা করা হবে । ফিস্টুলা রোগী চেনার সহজ উপায় ভদ্রমহিলার প্রসবের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে । বিলম্বিত প্রসাবের পর অথবা তলপেটে বা জরায়ু অপারেশনের পর হতে এই সমস্যা দেখা দিবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত 

রংপুরে ইউসেপ বাংলাদেশ-এর আয়োজনে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারে বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় সাঁওতাল যুব সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা

গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের কন্যা বিদায় উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠিত 

নার্সকে ধর্ষণের মামলায় হাসপাতাল মালিক আটক

‎উত্তরাঞ্চলের রাস্তা দেখে মনে হয় রাস্তা নয়, যেন সাগর – জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডাসারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

মিঠাপুকুরে গণ অধিকার পরিষদের আলোচনা সভা

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে আপন ২ ভাইয়ের মৃত্যু