বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দামোদরপুর ইউপিতে বরখাস্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানকে হুমকির অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সোঃ আব্দুর রশিদ শেখ স্থানীয় সরকার শাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধভাবে পরিষদের নিবন্ধক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আইনবহির্ভূত কার্যক্রমে জড়িয়ে পড়েন। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করে এবং প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে।

তবে অভিযোগ অনুযায়ী, বরখাস্তের পরও জাহাঙ্গীর আলম আইনের তোয়াক্কা না করে পরিষদে এসে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেন এবং বিভিন্ন নাগরিক সনদ ও কাগজপত্রে স্বাক্ষর করেন, যা আইন পরিপন্থী।

এছাড়া তিনি প্রভাব খাটিয়ে ইউপি সদস্যদের নোটিশ প্রদান করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ধাপেরহাটে বিএনপির ঐক্য শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে আব্দুল মান্নানের বিরুদ্ধে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করার অভিযোগ

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানী পশুর হাট

মজলিসের খাবার খেয়ে ২শ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

জাককানইবি উপাচার্যের সাথে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় গাইবান্ধায় বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুমন বহিস্কার

মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া 

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জমকালো ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত