বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাড়তি ভাড়া বা চাঁদা চাইলে আমাকে ফোন দেবেন: এমপি হানজালা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

সড়ক পরিবহনের যাত্রীদের কাছ থেকে শিবচরের কোথাও কোনো গাড়িতে বাড়তি ভাড়া বা চাঁদা দাবি করে তাহলে তাকে তাৎক্ষণিক বেঁধে রেখে আমাকে ফোন দেবেন- এমন কথা বলেছেন, মাদারীপুর-১ শিবচর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর বাস স্টেশন নামক স্থানে পরিদর্শন করে মহাসড়কের নিরাপত্তা জোরদার করা ও যাত্রী পরিবহনের চাঁদাবাজি করে বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় তিনি হুঁশিয়ারি দেন।

পাচ্চর যাত্রী ছাউনিতে পরিদর্শনের সময় তিনি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় সংসদ সদস্য সাধারণ যাত্রী, পরিবহনের স্টাফ, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি মহাসড়কে যাত্রী ছাউনি ছাড়া যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদের উঠানামা না করার পরামর্শ দেন।

মহাসড়ক পরিদর্শন শেষে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, কোনো পরিবহন শ্রমিক, মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করে বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়ানো হবে। আমি আপনাদের পাশে আছি, যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ভাড়া নেওয়া কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি আরো বলেন, পরিবহনে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। যাত্রীদের হয়রানি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত ভাড়ার তালিকা মেনে কাজ করতে হবে এবং এর বাইরে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া যদি কেউ আদায় করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিবচর থানার পুলিশের টিম, শিবচর হাইওয়ে থানা পুলিশ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রতিবন্ধী নারীদের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ  ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন 

ছয় দফা দাবিতে গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি

দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি, খাদ্য সংকট- সাপ আতঙ্কে নাকাল  

হাবিপ্রবিতে ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা