শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুর উপজেলায় বৃত্তিতে ২০ জন উত্তির্ন ” এক শিক্ষা প্রতিষ্ঠানেরই ১১ জন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাদুল্লাপুরে এবারের সমাপনী ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে  উপজেলার ২০ জন শিক্ষার্থী সাফল্য অর্জন  করে উত্তির্ন হয়েছেন যার মধ্যে এক প্রতিষ্ঠানেরই ২জন ট্যালেন্টপুলে ও ৯ সাধারণ গ্রেডে সহ মোট ১১ জন বৃত্তি পেয়ে উত্তির্ন হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় এবারে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর উপজেলায় পরিক্ষার্থীদের মধ্যে ২০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার ফলাফলে বৃত্তি পেয়ে উত্তির্ন হয়েছেন।

যার মধ্যে উপজেলা শহরস্থ ৯নং বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর (পশ্চিম পাড়া) গ্রামে অবস্থানরত শিক্ষা প্রতিষ্ঠান আশ-শিফা মডেল মাদরাসার আরাফাত হোসাইন ও ইলমা ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তির্ন হয়েছেন এবং আব্দুল্লাহ আল মুরসালিন, মুরসালিন শেখ, এস.এম আহনাফ তাহমিদ, খাদিজাতুল কুবরা, জিনিয়া খাতুন, নওরিন খাতুন, নুসরাত জাহান নূহা, হিরা মনি ও মরিয়ম আক্তার রিয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উত্তির্ন হন।

এবিষয়ে আশ-শিফা মডেল মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা শাফিউজ্জামান (সুমন) এর সঙ্গে কথা হলে তিনি জানান শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কখনওই কোন জাতি, সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব নয়।

আমরা সৃজনশীল মানোন্নয়নে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। তাই সবসময়ই শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে। আমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

আশ-শিফা মডেল মাদরাসার ১১ জন শিক্ষার্থীর সাফল্যের কৃতিত্ব অর্জনে উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন সেই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক শিক্ষিকাগণের প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করে প্রতিষ্ঠানটি তাদের কৃতিত্বের ধারা অব্যহত রাখবেন বলে আশা করছেন অভিভাবক ও সুধী সমাজের সচেতন নাগরিকরা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

কুড়িগ্রামে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

পলাশবাড়ীতে হাটবাজার ব্যাবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত ফলাফল ঘোষণা

‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে পলাশবাড়ীতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ

গ্রীন বাংলাদেশ ও শেকড় কর্তৃক দুঃস্থ অসহায় নারী/পুরুষের মাঝে কম্বল বিতরণ

গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন