শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাবা-মা চাচাদের ইচ্ছায় নববধূকে হেলিকপ্টারে বাড়ি আনলেন- আমেরিকা প্রবাসী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৭, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 

বাবা-মার শখ ছিলো ছেলে শরিফ বিয়ে করতে যাবে হেলিকপ্টারে করে। তাদের সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বর নেওয়াজ শরিফ শ্বশুরবাড়ি থেকে নববধূ সামিয়া কে নিয়েও আসেন হেলিকপ্টারে চড়িয়ে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যষোড়া গ্রামে বর যখন নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে আসেন, তখন পরিবারের লোকজন সহ আশপাশে লোকজনের ভিড় লেগে যায়।

গত ৭ফেব্রুয়ারি চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন পরানপুর ছমোর উদ্দিন ভূঁইয়া বাড়ীর আনোয়ার হোসেন এর কন্যা সামিয়া আক্তারের সঙ্গে ঢাকাস্থ বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

এলাকার লোকজন বলেন, গ্রামের খোরশেদ আলম এর ছেলে নেওয়াজ শরিফের পরিবারের সবাইকে দীর্ঘ দিন যাবত আমেরিকা বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি বিয়ের করার জন্য দেশে আসেন।

বাবা-মা চাচাদের ইচ্ছা ছিলো ছেলে নেওয়াজ শরিফ বিয়ে করতে যাবে হেলিকপ্টারে করে। তাদের সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বৌ নিয়ে শ্বশুরবাড়ি থেকে নববধূকে নিজ বাড়ী যষোড়া আজিদ ব্যাপারি বাড়ী প্রকাশ আমেরিকান বাড়ীতে নিয়েও আসেন হেলিকপ্টারে চড়িয়ে।

শরিফের চাচা আব্দুর রহিম বলেন আমার বড়ো ভাই খোরশেদ আলমের বড়ো ছেলে নেওয়াজ শরিফের

সঙ্গে ঢাকাতে পাশের পরাণপুর গ্রামের ভূঁইয়া বাড়ীর মেয়ে সামিয়া আক্তার এর সঙ্গে বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে বর রওনা দেন। নেওয়াজ শরিফ বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে আসার সকল আয়োজন শেষ করে কনে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়ি ফিরে আসেন।

এ সময় স্বজনেরা বর-কনেকে বরণ করে নেন। হেলিকপ্টারে চড়ে আসা বর-কনে দেখতে স্থানীয় লোকজন মোহাম্মদপুর গ্রামের ফসলি মাঠে রাস্তায় ভিড় করেন। শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের

গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রফিকুজ্জামান মাসুদ, সুমন সহ গ্রামের অনেক বাসিন্দা বলেন, খোরশেদ আলম সহ পরিবার আমেরিকা প্রবাসী। তার বাবা-মা চাচাদের ইচ্ছা ছেলের বৌকে হেলিকপ্টারে শশুরবাড়িতে নিয়ে আসবে । আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এই প্রথম বর কনে এসেছে। তাই আমরা দেখতে এসেছি।

বরের মা পারভীন আক্তার জানান, তার তিন ছেলে এক মেয়ে। বড়ো ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে আর নববধূকে বরণ করে আনতে হেলিকপ্টার ভাড়া করেন। পরিবারের সবার ইচ্ছে ছিলো হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসায় খুবই খুশি তিনি। তাদের জীবনের শখ পূরণ হয়েছে বলে জানান। আপনারা সবাই নবদম্পতিকে দোয়া করবেন মহান আল্লাহ পাক তাদের সুস্থতা নেক হায়াত দান করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

​গোবিন্দগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ৪০ পরিবারের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগ

দিনাজপুরে কোচিং সেন্টারের শিক্ষক হাসান রাশেদের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

ফুলছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ফুলছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধায় দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

স্বেচ্ছায় ২১ তম রক্তদান সাংবাদিক ইমন মিয়া’র  

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাইবান্ধায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে গোবিন্দশ্রী ইউনিয়নে বিক্ষোভ