শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১০, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার সমন্বয়কদের সাথে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১০ আগষ্ট শনিবার বিকালে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করবে। তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষজনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করছি। সভায় আন্দোলন কারী ছাত্র নেতারা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অধিকতর অনিয়মের কথা ব্যক্ত করেন। অভিযোগকৃত দপ্তর গুলো হলো, থানা,ভুমি অফিস, শিক্ষা অফিস, প্রকৌশলীর অফিস, পিআইও অফিস, হাসপাতাল, বাজার মনিটরিং সহ বেশ কিছু অভিযোগ দাখিল করার পাশাপাশি দ্রুত অভিযোগ গুলো আমলে এনে জনগণকে এর সুফল ভোগ করার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করেন।

এসময় সমন্বয়ক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুন্না ইসলাম (রা.বি.)সাকিব আল হাসান শিহাব (ঢাবি)মাসুদ রানা শেখ (ঢাকা কলেজ)ইউসুফ মণ্ডল উল্লাস (তিতুমীর কলেজ)অর্ণব আহমেদ সামিদ (TMSS)মো. রবিউল ইসলাম (পলাশবাড়ী সরকারি কলেজ)রায়হান কবীর রাহেন (রাবি) সহ আরো অন্যান্যরা এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১০৮

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

গাইবান্ধার সাদুল্লাপুরের বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগের তদন্ত শুরু

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

গাইবান্ধায় অবৈধ ইটভাটা রক্ষার চেষ্টায় মালিকগণের লোক দেখানো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাটে জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে সোয়াবের পক্ষ থেকে রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ 

গোবিন্দগঞ্জ বড়দিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ডাসারে জামায়াতের বিক্ষোভ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ

গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেসকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত