সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৯, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)

দিনাজপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট ২০২৪) বিকেল ৫টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, বুটিবাবুর মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড়, মডার্ণ মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

আলোচনা সভা ও শোভাযাত্রায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাসেল আলী চৌধুরী লিমন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নোয়াখালীতে যুবদল নেতা শাহ আলমের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ 

গাইবান্ধায় সাঁওতালদের সমাধিস্থলও দখল করলো ভূমিদস্যুরা!

ধাপেরহাটে দুর্গা পুজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক ও পরিদর্শন কমিটি গঠন।

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রয়াত উপজেলা বিএনপির সম্পাদক মাওঃ তাফাজ্জলের কবর জিয়ারত করেন-বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহান

চাটখিল ভীমপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনায়