মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

 

সোয়াইন আলী, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শারিরীক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ও ছাত্রলীগ কর্মীর নাম সাকলাইন সাদাত তন্ময়। তিনি রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অভিযুক্তের সহপাঠী।

তন্ময় নামের ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রসায়ন বিভাগের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগ পত্রে বলা হয়েছে, গত কালয়েকমাস আগে ছাত্রলীগের কর্মী দ্বারা হলে আমাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তা করা হয়েছে যার ন্যপথ্যে ছিল আমার ব্যাচমেট সাকলাইন সাদাত তন্ময়। সে সময় বিচার দিতে চাইলে নানা ভাবে ভয়ভীতি দেখানো হয় বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা এবং সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেওয়ায় তাকে ব্যাচ থেকে অবাঞ্চিত ঘোষণা করলে পুনরায় আমাকে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, অনেকদিন থেকেই সে আমাকে হেনস্তা করে আসছে। গত কয়েকদিনে সরাসরি দেখা হলেই আমাকে বেশ কয়েকবার হুমকি-ধামকিও দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত সাকলাইন সাদাত তন্ময় বলেন, আমার নামে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা সে অনেক আগের কথা টেনে আনছে এটা ব্যক্তিগত আক্রমণ৷ যদি আমি এ রকম কিছু করে থাকি প্রমাণ দিয়ে বিচার করুক।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, বিষয়টি আমি দেখেছি বিভাগের অন্যান্য কাজের চাপে অভিযুক্তকে নিয়ে বসা হয়নি। আমি তাদের কে নিয়ে আগামী বৃহস্পতিবার বসবো।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আয়োজনে আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ 

পবিপ্রবি’তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে গোবিন্দশ্রী ইউনিয়নে বিক্ষোভ 

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে ৫ গ্রামবাসীর নদীর পারাপার 

চাটখিলে ছাত্রদলের উদ্যোগে গণ ইফতার বিতরণ 

ফুলছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল