শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ 

ঐতিহ্যবাহী গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে, ক্লাব ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি গোপাল মোহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল কবির’র সঞ্চালনায়, সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ৬ বারের নির্বাচিত সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, বিষ্ণু নন্দী, আতিকুর রহমান আতিক প্রমুখ।

উক্ত সভায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের ২৮(খ) উপধারা মোতাবেক সর্বসম্মতিক্রমে সভাপতি পদে রবিউল কবির মনু (দৈনিক ইনকিলাব ও ভোরের দর্পণ) এবং মির্জা শওকত জামান ( দৈনিক নয়া দিগন্ত ও সাতমাথা)-কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু (দৈনিক আমারদেশ, দৈনিক বগুড়া ও দৈনিক ঘাঘট), সহ-সভাপতি মঞ্জুর হাবীব মঞ্জু (দৈনিক জনকন্ঠ) যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল (দৈনিক প্রতিদিনের সংবাদ ও জয়যাত্রা), যুগ্ম-সম্পাদক তাহেদুল ইসলাম (দৈনিক দুরন্ত সংবাদ ও আইন বার্তা), সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ (দৈনিক সংবাদ কনিকা), দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক (দৈনিক মুক্তবার্তা ও সাম্যমঞ্চ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী (দৈনিক রংপুর চিত্র), ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ (দৈনিক সকালের আনন্দ ও গাইবান্ধার কথা), সদস্য কৃষ্ণ কুমার চাকী (এনটিভি), গোপাল মোহন্ত (দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও জিটিভি), রাহেনুল হক সরকার (দৈনিক যুগের আলো) রাসেল কবির (মোহনা টিভি), উপদেষ্টা- মঞ্জুরুল হক সেলিম ও খোকন আহম্মেদ।

এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ।

গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

মিঠাপুকুরে চড় মেরেই ক্ষান্ত না,বাগানসহ গাড়িতে আগুন! ৩০লাখের বেশি ক্ষয়ক্ষতি

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝলমলিয়া হাইওয়ে থানার আয়োজনে দত্তপাড়া বাজারে গনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত 

সিলেট একতা যুব সমাজ সংগঠনের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জবিতে আখেরি চাহার সোম্বা উপলক্ষে ছুটি ঘোষণা

নার্সকে ধর্ষণের মামলায় হাসপাতাল মালিক আটক