সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার 

(দিনাজপুর) 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে ১৬ সেপ্টেম্বর-২০২৪ সোমবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী স্কুল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কুরআন ও দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী। ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলিম আহমেদ আল বুখারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষক, ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান শুকলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাবু এ্যাডভোকেট, সুইহারী খানকা মাদরাসার হযরত মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সদস্যবৃন্দ, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, কমিটির কর্মকর্তা, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, মুসল্লীবৃন্দ সহ সর্বস্তুরের মানুষ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

‘বিতর্কিত প্রিপেইড মিটার’ সংযোগের বিরুদ্ধে বিশিষ্টজনদের যৌথ বিবৃতি

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরে সমাবেশ

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

যৌন হয়রানির অভিযোগে পীরগঞ্জে শিক্ষক লিপন এর অপসারণের দাবীতে মানব বন্ধন

প্র‍য়াত সাহিত্যিকের পৈতৃক ভিটা দখলে নিলো বিএনপি নেতা

প্রচণ্ড গরম ও তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন

গোবিন্দগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের গুম, হত্যাকান্ড ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত,আহত ২

পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান: ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

গাইবান্ধায় অবৈধ ইটভাটা রক্ষার চেষ্টায় মালিকগণের লোক দেখানো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান