বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ১৭, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর রুহুল আরা রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জে আনুমানিক ১০০ কোটি টাকার জমি, ৬ তলা বাড়িসহ ৬টি ফ্ল্যাট, বগুড়া শহরের জলেশ্বরী তলায় ২টি বাড়ি, ঢাকার মোহাম্মদপুরে ১টি বাড়ি, গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিসহ ২০টির মতো বাস ও ট্রাক ক্রয় করেছেন বলে গোপন সূত্রে জানা যায়।

আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী মোছা. রুহুল আরা রহিম অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত 

কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল 

পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন

রংপুরে ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে বাংলা বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের; প্রতিরোধের আহ্বান

ইবতেদায়ি সমাপনী বৃত্তি পরীক্ষায় আশ-শিফা মডেল মাদরাসার চমক

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের গড়ব আমরা সুবর্ণ ইতিহাস