মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ,একজন খালাস। 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২২, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

মনিরুজ্জামান খান গাইবান্ধা,

গাইবান্ধায় মাদকের মামলায় সোহাগ মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। একজন খালাস। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে । এছাড়া অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) দুপুরের পরে আদেশ দেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়দুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী সোহাগ মিয়া গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীর (মহুরীপাড়া) আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মামলায় খালাস পাওয়া ওই যুবকের নাম বাবু মিয়া ওরফে হোতা বাবু।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ জানুয়ারী শহরের গোডাউন রোডের সরকারি কৃষি সম্প্রসারণ অফিসের সামনে থেকে সোহাগকে ১১১ দশমিক ৫ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত হিরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৫ হাজার টাকা। পরে একইদিন সোহাগসহ দুইজনের নামে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।

গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ্যাডভোকেট ওবায়দুর রহমান জানান, মাদক মামলায় সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন।

অপরদিকে এই মামলায় স্বাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত না হওয়ায় বাবু মিয়া ওরফে হোতা বাবু নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিত পবিপ্রবির নতুন কমিটি 

রহস্যজনক ভাবে পলাশবাড়ীতে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বার জালের অভিযোগ মেম্বরদের!

দিনাজপুরের বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায়, আটক -৩জন 

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

গাইবান্ধায় ফ্যাশন প্যালেসের উদ্বোধন

বামনডাঙ্গায় রেলওয়ে পুলিশের হাতে ৫ কেজি গাজাসহ মাদক কারবারি আল-আমীন গ্রেফতার

গাইবান্ধায় জনউদ্যোগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে ১০০ প্যাকেট ত্রাণ হস্তান্তর

পলাশবাড়ীতে হাটবাজার ব্যাবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত ফলাফল ঘোষণা