সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে প্রায় ৫বছর থেকে অবৈধভাবে  বালু উত্তোলন প্রশাসনের অভিযানে হলেন বন্ধ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৪, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

আহসান হাবীব নাহিদ:

স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামারের ভিটা  নামক স্থানে বিল থেকে একটি চক্র প্রায় ৫বছর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন খবর পেয়ে প্রশাসনের অভিযান প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে জান চক্রের সদস্যরা।

৩রা নভেম্বর রবিবার অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।

এসময় সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামারের ভিটায় একটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ও ইউপি প্যানেল চেয়ারম্যান কে নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১টি ভেকু মেশিন, ৪টি শ্যালো মেশিন, ১টি মাহেন্দ্র ৫০ ফিট পাইপ, ৩ লক্ষ্য ৫৯ হাজার ২ শত ২৫ স্কয়ার ঘনফুট বালু জব্দ সহ প্রায় ৫-৬শত মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। এবং বালু আইনে চক্রের বিরুদ্ধে ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে মামলা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, এলাকার একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। যার ফলে ঐ এলাকার আশপাশের ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং রাস্তা গুলো হেটে চলাচলের অনুপযোগী হওয়া সহ মাহেন্দ্রের বিকট শব্দে ছেলে মেয়ে পড়া লেখা ক্ষতি হচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ইউসেপের আয়োজনে রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য

গোবিন্দগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর বাড়িতে হামলা লুটপাট ভাংচুর। 

সাদুল্লাপুর নলডাঙ্গা ইউনিয়নে ঈদ-উল আযহা উপলক্ষে ৩৭৯০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

গোবিন্দগঞ্জে সেচ পানির ড্রেন বন্ধ,৯ বিঘা জমি নিয়ে বিপাকে, কৃষকের আহাজারি

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতদলের নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে তারেক রহমানের নির্দেশক্রমে  পথসভা ও লিফলেট বিতরণ