মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রয়াত উপজেলা বিএনপির সম্পাদক মাওঃ তাফাজ্জলের কবর জিয়ারত করেন-বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৬, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা তাফাজ্জল হোসেনের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।

সোমবার বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে

মরহুম মাওলানা তাফাজ্জল হোসেনের কবর জিয়ারত মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়া করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান ও জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন টপি, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তরফদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন সহ উপজেলা ও পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

পরে মরহুমের বাসায় তার পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের বর্ননা দেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহাজাহান বলেন, মরহুম মাওলানা তাফাজ্জল হোসেন সারাজীবন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে গতিশীল করতে জীবন বাজি রেখে কাজ করেছেন।

এ সময় মরহুম মাওলানা তাফাজ্জল হোসেনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির সকলকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে সাংবাদিকদের আলোকপ্রজ্জ্বলন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ফুলছড়িতে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন 

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

গাইবান্ধায় সাঁওতাল যুব সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা

সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন  বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত  

গোবিন্দগঞ্জে মহিলা কলেজে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন আব্দুল মোতাল্লিব সরকার বকুল