সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বগুড়ার কৃতি সন্তান ও বিএনপি পন্থি শিক্ষক সাদা দলের সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

৫ ডিসেম্বর( রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে  অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক মো. আবদুল লতিফকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

নব নিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, ” আমার ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই।  বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে সচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন  ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একইসাথে পবিপ্রবি কে সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের হাতকে শক্তিশালী করব।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি’র নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ 

পলাশবাড়ীর মনোহরপুরে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

দুমকিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মহফিল ও  দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

সাঘাটা ইউপি চেয়ারম্যানের নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি গাইবান্ধা প্রতিনিধি

নোয়াখালীতে ভুয়া ক্যাপ্টেন ও এডভোকেট কে আটক করেছে সেনাবাহিনী 

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

সোনাইমুড়ী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মাকসুদ সাধারণ সম্পাদক সোহরাব নির্বাচিত