শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের গড়ব আমরা সুবর্ণ ইতিহাস

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা গড়ব আমরা সুবর্ণ ইতিহাস অনুষ্ঠানের আয়োজন করে। সকালে গাইবান্ধা পৌর পার্কের পুকুর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে একুশের গান, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৮টায়।

অনুষ্ঠানে আলোচনা করেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান। প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মনির হোসেন সুইট, মেঘলীনা দ্যুতি ও সোহেল রানা। একঝাঁক ক্ষুদে শিল্পী ছড়া ও কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে শিশু কিশোরদের স্বরচিত ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় চেম্বার নির্বাচনের ফলাফল

‎১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ

ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

পবিপ্রবি’তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জন্মদিন পালিত

গরীব অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গাইবান্ধায়  তাঁতী দলের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

বার বার অভিযান হলেও থেমেনেই পলাশবাড়ীর প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ এমএমবি ইটভাটা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খলিলুর, ব্যয়বহুল চিকিৎসায় দিশেহারা পরিবার