সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৭, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবন-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।”

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলা ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, দশ তলা ভীতের উপর দশতলা বিশিষ্ট নবনির্মিত কলা ভবন একটি দৃষ্টিনন্দন ভবন। কলা ভবনটিতে প্রতি ফ্লোরে পাঁচটি করে ক্লাসরুম রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালকের আঘাতে আহত বারী মিয়া এখন ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সুবিচারের দাবী ভুক্তভোগী পরিবারের

ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি 

সোনাইমুড়ী মাহুতলা স্কুলের শিক্ষকবৃন্দ ও এডহক কমিটির সহযোগিতা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

সাঘাটা উপজেলা বিসিডিএস’র উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সংস্কার চলছে পবিপ্রবি-সংলগ্ন ঝুঁকিপূর্ণ সড়কে

সংস্কার চলছে পবিপ্রবি-সংলগ্ন ঝুঁকিপূর্ণ সড়কে

মাদারীপুরে ইউএনও অফিসের কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণ

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ আহত ৫

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করেন-মামুনুর রশিদ 

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত