মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ,আহত ১৫

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৫, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উলটে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন—বরগুনার বেতাগি উপজেলার আছাদের মেয়ে পপি, একই উপজেলার চাদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গোফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড

সাংবাদিক ফরিদের উপর হামলা-থানায় অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি শপথের পরদিনই জনগণের মাঝে

নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃ সদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

হরিনাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের অভিষেক অনুষ্ঠিত 

ছাত্র জনতার পাশে থেকে গুলিবিদ্ধ হয় গাইবান্ধার তিন সাংবাদিক

শাখাহার ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্দোগে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

প্রিপেইড মিটার, গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী!

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা অফিসে কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠিত