মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান আল আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৫, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ২৫ মার্চ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

উপজেলার প্রধান সড়কের পাশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা অভিযোগ করেন যে চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।”

এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জবি শিক্ষককে গুলি করে হত্যার হুমকি

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মান করে বিএসএফ 

শাশুড়ীকে বাচ্চা নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার নাসরিন আক্তার

লালমমিরহাটে ট্রেনের দাবিতে দিনভর রেল ও সড়কপথ অবরোধ। 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জুলাই স্প্রিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে  -দিনাজপুরে শিবির সভাপতি

সাঘাটার বোনারপাড়ায় শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া চাদাবাজির অভিযোগে গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ