বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ ও সাংবাদিককে মারধরের হুমকি !

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৬, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিককে স্যান্ডেল খুলে মারার হুমকি দেন। তুই তোংঙ্কারসহ উদ্ধত আচরণ করেছেন।

২৬ মার্চ বুধবার সকালে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এই প্রধান শিক্ষক। এ সময় দেশ রূপান্তর পত্রিকার সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন উর রশিদ তার কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “তুই সাংবাদিক তো কি হইছিস? তোকে স্যান্ডেল খুলে পিটাবো!” এরপর তিনি সাংবাদিকের সঙ্গে আরও অশোভন আচরণ করেন এবং কোনো মন্তব্য দিতে অস্বীকৃতি জানান।

দুর্নীতির অভিযোগ ও ক্ষমতার অপব্যবহার ফাতেমা আক্তার মিলি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শ্যালিকা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির বোন। অভিযোগ রয়েছে, তিনি নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার দাপটে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদ দখল করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন, তিনি বিদ্যালয়ে একক আধিপত্য কায়েম করেছেন এবং তার স্বামীর বড় ভাইকে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে বিভিন্ন পদে নিয়োগের নামে কোটি টাকার লেনদেন করেছেন। এসব বিষয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি।

আওয়ামী লীগের পতনের পর ছিলেন লাপাত্তা

গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মিলি অনেকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন। অনিয়ম-দুর্নীতির অভিযোগে যখন তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

কিন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ এসে তিনি নিজের স্বভাবসুলভ আচরণ বজায় রাখেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। সাংবাদিকরা যখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চান, তখন তিনি রীতিমতো রেগে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন এবং সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ করার হুমকি দেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

এ ঘটনায় সুন্দরগঞ্জের সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয়রা মিলির অপসারণসহ তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক শেখ মামুন উর রশিদ বলেন, “একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত। তিনি ক্ষমতার দাপটে যা খুশি তাই করছেন। আমরা চাই, তার দুর্নীতির তদন্ত হোক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

অপরদিকে, বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অনিয়ম-দুর্নীতির শাসন চলছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সুন্দরগঞ্জের মানুষ দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারে বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল 

সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

দিনাজপুর মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূয়া ডিগ্রি দেখিয়ে, চলছে চিকিৎসার নামে বানিজ্য!

প্র‍য়াত সাহিত্যিকের পৈতৃক ভিটা দখলে নিলো বিএনপি নেতা

প্রিপেইড মিটার, গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী!

প্রাইমারিতে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ

উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ছড়িয়ে সাফল্যের স্বাক্ষর রাখছেন

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন