রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাছের সাথে এ কেমন শত্রুতা পলাশবাড়ীতে রাতে আধারে গাছ কর্তন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৬, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

 গাইবান্ধা ::

শত্রুতার জেরে প্রতিনিয়ত রাতের আধারে রোপনকৃত গাছ কর্তন করছে অজ্ঞাত একটি চক্র। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৭ নং পবনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব গোপিনাথপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, ৫ এপ্রিল রবিবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী হাজী আব্দুল হালিম জানায়, আমার এই গাছের বাগানটিতে শুরু থেকে এই কাজ হচ্ছে, রাতের আধারে এই নিয়ে তিন বার গাছে কেটেছে। প্রথমে আমি একটা ফকিরহাট ফাঁড়ি থানায় জিডি করেছে। তদন্ত হয়েছে কিন্ত অপরাধী চিহ্নিত হয়নি। এরপরে আবারও একই কাজ করছে। আমার দু’বাগানে গেলো রাতে ৪ টি ও আমার ভাইয়ের বাগান থেকে ১টি গাছ কেটে কিছু অংশ পাশের অন্যর জমিতে রেখে যায় এবং বাকি অংশ তারা নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করবো সন্ধ্যায় সেই সাথে এর প্রতিকার চাই এবং দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, কিছু মাস ধরে আমাদের গ্রামে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। জমির লাউ গাছে কেটে রাখা, পিয়াজ তুলে নিয়ে যাওয়া, গাছে কেটে রাখা, মেশিন চুরি করে নিয়ে যাওয়া। এই সব ঘটনা প্রায়ই ঘটছে। কিন্ত আমরা তাদের চিহ্নিত বা ধরতে পারছি না। গ্রামের মানুষ এই বিষয় গুলো নিয়ে খুবই চিন্তিত।

গ্রামের যুবকরা দাবী করেন, আমরা যুবকরা এই অপরাধীদের ধরার চেষ্টা করছি। কয়েকজন কে আমাদের সন্দেহ তাদের চোখে চোখে রাখা হয়েছে। তথ্য প্রমান পাওয়া মাত্র তাদের আইনের হাতে তুলে দিবো। তবে এই কাজ একজন করেনি, এর সাথে কয়েকজন জড়িত আছে।

এদিকে হরিনাবাড়ী ফাঁড়ি থানার এসআই শাহিন বলেন, আমরা ফোনে অভিযোগ শুনেছি, লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ 

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে ভিজিএফ,র স্লিপ না পাওয়ায় মেম্বরের ভাইকে মারধর 

নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে এক ব্যবসায়ীর উদ্যোগে প্রতিদিন তিন  হাজার মানুষের খাবার আয়োজন

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ ও সাংবাদিককে মারধরের হুমকি !

গৌরনদীর খাঞ্জাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত