বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমানসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী গ্রামের শাহজামাল মিয়ার স্কুল পড়ুয়া (১৪) ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুরাইয়া সুমি ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ী থেকে দাদার বাড়ী যাওয়ার যাচ্ছিল। এসময় একই গ্রামের মৃত ওসমানের ছেলে শফিউল ইসলাম ভিকটিম সুরাইয়া সুমিকে একা পেয়ে তার মুখ চেপে ধরে সরদার মোঃ মিজানুর রহমান মিলনের বাড়ীর ভেতরে রান্না ঘরে নিয়ে জোর পূর্বক কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে বাড়ীর মালিক সরদার মোঃ মিজানুর রহমান মিলন রান্না ঘরের দরজার তালা খুলে ধর্ষণের অভিযুক্ত শফিউল ইসলামকে সহযোগিতা করে। এ ঘটনায় নির্যাতিতা সুরাইয়া সুমি বাদী হয়ে ১৫ এপ্রিল মংগলবার সুন্দরগঞ্জ থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করে মামলা নং ২৯/১২৫।

এর আগেও সরদার মো. মিজানুর রহমান এরকম ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসিরা জানান। এব্যাপারে সরদার মোঃ মিজানুর রহমান এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি পলাতক রয়েছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, বাদীর অভিযোগে মামলা রুজ্জু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূমি ও জীবনের নিরাপত্তা চেয়ে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গর্ণধর্ষণ, আটক-২

রংপুরে ইউসেপের আয়োজনে শিশু সুরক্ষাসেবা ও রেফারেল মেকানিজম বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নওগাঁয় শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ 

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

গাইবান্ধা সদর উপজেলা জিয়া পরিষদের কমিটি গঠন

মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন