সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৮, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধ চলাকালে রাস্তার দুপাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারে নানা ধরণের স্লোগান দেয়। বিক্ষুব্ধ গাইবান্ধা এলাকাবাসী এই মানববন্ধন ও সড়ক কর্মসূচির আয়োজন করে।

পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রানত্ম।

বক্তারা আনিছুর রহমান ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব

তালতলীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

কুপতলা বনিক সমিতির হাট  উন্নয়নে সুধী সমাবেশ 

জেলা তথ্য অফিসের আয়োজনে পলাশবাড়ীতে উঠান বৈঠক 

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২মাটি ব্যবসায়ীকে জরিমানা। 

মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ

আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে-ডাঃ শফিকুর রহমান