মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়ির এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৯, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে।

তবে অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম। পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা এ উপজেলায় ২০২০-২০২৩ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পরির্দশন শুরু করেন দুদকের কর্মকতারা।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া জানান, সরেজমিনে এডিবির প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এ উপজেলায় ২০২০-২০২৩ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয় ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ 

‘বিতর্কিত প্রিপেইড মিটার’ সংযোগের বিরুদ্ধে বিশিষ্টজনদের যৌথ বিবৃতি

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

হাতিয়ার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে জেলা শহর মাইজদীতে মনবন্ধন অনুষ্ঠিত

পৈতৃক জমি ফেরত, হত্যার বিচারের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নোয়াখালীতে তারেক রহমানের ঘোষিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে কাজ করছে যুবদল 

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ 

গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

গাইবান্ধায় স্বামীকে নির্যাতনের অভিযোগের মামলায় স্ত্রীসহ আসামীদের বিরুদ্ধে সমন জারি