শনিবার , ১০ মে ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১০, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক একটি ওয়েবিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

৮ মে (বৃহস্পতিবার)  সন্ধ্যা ৭টায়  অনলাইনে উক্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়৷  ওয়েবিনারটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর এফসিএ, ডিরেক্টর ও সিএফও

মো. এমদাদুল হক। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক  মো. মমিন উদ্দিন  এবং  মো. তারিকুল ইসলাম।

ওয়েবিনারটিতে প্রধান বক্তা মো. এমদাদুল হক কোম্পানি আইন ও কর্পোরেট গভার্ন্যান্স নিয়ে বাস্তবভিত্তিক ও জ্ঞানগর্ভ আলোচনা করেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী ছিল।এই আয়োজনে এইচআর ক্লাবের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং শিল্প-শিক্ষা সংযোগে অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে।

উল্লেখ্য, প্রোগ্রামের সার্বিক নির্দেশনার জন্য অনুষদের ডীন প্রফেসর ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার  এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। এইচআর ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েবিনারটি লাইভ সম্প্রচার করা হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পায়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ

পলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল 

চাটখিলে স্যোশাল মিডিয়া মিথ্যা অপপ্রচার ও মামলা প্রত্যাহারের দাবির বিক্ষোভ মিছিল 

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা 

নেত্রকোনায় পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  নেতৃত্বে প্রতিক ও সৌরভ 

জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত