বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৯, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

গাইবান্ধা ::

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগাঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম  মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ, রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন।

এর আগে সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন- “আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ীর শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্চিত ও তার সকল ধরণের ব্যবসা বানিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় সাব রেজিস্ট্রি অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারের দখলে

ফারিয়া নেত্রকোনা জেলার নতুন নেতৃত্বে সভাপতি  মোবারক ও সম্পাদক পলাশ নিবার্চিত

নোয়াখালীতে ভুয়া ক্যাপ্টেন ও এডভোকেট কে আটক করেছে সেনাবাহিনী 

আসন্ন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪০ দফা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন মো. জামিউল আহসান মামুন

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন – সাবেক এমপি হারুন অর রশিদ

মানুষ মানুষের জন্য সংগঠনের শুভ উদ্বোধন ও কম্বল বিতরণ 

গোবিন্দগঞ্জ বাজারের খাসজমি দখল করে অবৈধ ভাবে ভবন নির্মানের অভিযোগ 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ