শনিবার , ১৪ জুন ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা : থানায় মামলা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ১৪, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভার উত্তর বানিয়ারজান বড়বাড়ী গাড়িয়ালপট্টি এলাকার জহুরুল ইসলামের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে পূর্ব শত্রম্নতার জের ধরে তার ছেলে খালেককে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় জহুরুল ইসলাম বাদি হয়ে গত ১০ জুন সদর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা (নং ১২) দায়ের করেন।

মামলা সুত্রে জানা গেছে, পৌরসভার উত্তর বানিয়ারজান বড়বাড়ী গাড়িয়ালপট্টি এলাকার জহুরুল ইসলামের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। শত্রুতার একপর্যায়ে আসামি আব্দুর রাজ্জাক প্রভাবশালী হওয়ায় তার লোকজন অসহায় জহুরুল ইসলাম ও তার পরিবারকে বিভিন্ন সময় খুন জখমসহ নানা ধরণের হুমকি প্রদান করে আসছে। এরই জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৯ জুন বিকেলে জহুরুলের ছেলে আব্দুল খালেক পুলবন্দি বাজারের পাশে নাজমুলের বাড়ির সামনে পৌছামাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক, রায়হান মিয়া, রফিকুল ইসলামসহ অন্যান্যরা পথরোধ করে লোহার রড, লাঠি ও রামদা দিয়ে মাথায় এলোপাথারি কোপাতে থাকে। এতে আব্দুল খালেক গুরুতর আহত হয়। এসময় খালেকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রম্নত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ,আহত ১৫

মহাসড়কে ভ্রাম্যমান আদালত : ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান: ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

গাইবান্ধায় পৌর বিএনপির সদস্য সচিব পদে পরিবর্তন 

৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

প্রেমের টানে ২৪ বছর পর ডেনিশ নারী বরগুনায়

পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

‎লালমনিরহাটের পাটগ্রামে কাটা তারের বেড়া দেওয়ার ৬ দিন পর বেড়ায় খালি বোতল ঝুলিয়ে দিল বিএসএফ ‎

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত