সোমবার , ২ মার্চ ২০২৬ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পেঁপেতে রঙ মিশিয়ে ‘চেরী’ তৈরি; বেকারিকে জরিমানা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম, স্টাফ রিপোর্ট (দিনাজপুর ):

দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, দিনাজপুর এর যৌথ উদ্যোগে শহরের দক্ষিণ লালবাগ এলাকায় অবস্থিত মনা বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুজিত সাহা।

অভিযানকালে পরিদর্শনে দেখা যায় যে, পেঁপেতে কৃত্রিম রং প্রয়োগ করে তা চেরী ফল হিসেবে বিভিন্ন খাদ্য পণ্যে ব্যবহার করা হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক এবং নিরাপদ খাদ্য পরিপন্থী। এছাড়াও নিম্নমানের লবণ ব্যবহার, লেবেলবিহীন খাদ্য উপকরণ সংরক্ষণ, খোলা ডাস্টবিনে বর্জ্য ফেলা এবং খাদ্য প্রস্তুতকারী কর্মীদের টুপি, গ্লোভস ও এপ্রোন ব্যবহার না করার বিষয়টি পরিলক্ষিত হয়।

এ সকল অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ ও ভেজাল উপকরণ জব্দ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক দায়িত্ব পালন করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব গৌতম কুমার সাহা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে ফাঁকিবাজী

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ডা. শফিকুর রহমান শান্তি সাম্য ও মানবিকতার দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

নাগরিক সংগঠন জনউদ্যোগের আন্তর্জাতিক নারী দিবস পালন

সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সাজ্জাদ জহির চন্দন

নবনির্বাচিত এমপি লিংকন’কে গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে  ফুলের  শুভেচ্ছা

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর নিকট হতে চাঁদাবাজী করায় থানায় মামলা

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পাশে পবিপ্রবি’র ফিয়াদ 

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল শ্যামল চন্দ্র গ্রেফতার