রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৮, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধ-৪ গোবিন্দগঞ্জ আসনের সাংসদ সদস্য শামীম কায়সার লিংকন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে শিক্ষা, সচেতনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। নারীরা আজ উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও পুরুষ একসাথে কাজ করলেই সমাজ ও দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,মহিলা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়ামিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, থানার উপ-পরিদর্শক অনিমা রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

ছাত্র-জনতার ওপর হামলা: উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

গাইবান্ধায় পাওনাদারকে অপহরণ ও আটক রেখে মারপিটের অভিযোগ

এড. নাজেমুল ইসলাম প্রধান (নয়ন) সাঘাটা ফুলছড়ি আসনে ধানের শীষের কান্ডারী হতে প্রচারণার শীর্ষে।

ঈদে বাসায় ফেরা হলো না নির্মাণ শ্রমিক ইব্রাহীমের

গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা 

গাইবান্ধায় জাতীয়তাবাদী কৃষকদলের জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা

‎১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ

পদত‌্যাগ নয় প্রধান শিক্ষক‌কে ফেরা‌তে শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

ছাত্রছাত্রীদের নাস্তার বরাদ্দ ৩০ টাকা দিতেন ২০ টাকা বর্তমানে সেটিও দিচ্ছেননা মহিলা বিষয়ক কর্মকর্তা