সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাবাড়ীতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

 গাইবান্ধা ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মোট ৭১টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ক্রয় ও স্থাপনে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর বিরুদ্ধে।

জানা যায়, পলাশবাড়ী উপজেলায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৪৫ টি বিদ্যালয় এর মধ্যে ৪০ টি বিদ্যালয় ১ লক্ষ ৫০ হাজার করে, ২ টিতে ১ লক্ষ ৩০ হাজার এবং ৩ টি তে ৫০ হাজার করে। ৭১ টি ভোট কেন্দ্রের অনুকূলে সিসি ক্যামেরা স্হাপনের জন্য ৪৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বারাদ্দের অংশ থেকে ২০ হাজার করে টাকা কর্তন করা হয়েছে। তাতে ৪৫ টি বিদ্যালয়ের অনুকূলে ৯ লক্ষ টাকা এবং আবার ওই সব ভোট কেন্দ্রে সরকারী ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ লক্ষ টাকা সম-বন্টন নিয়ম থাকলেও, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে একটি কেন্দ্রে পায় ৩৫ হাজার ৪০০ টাকা । প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করা হয়েছে ৩টি হতে ৫ টি করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, স্মার্ট হোম ১০৮০ পিক্সেল ক্যামেরার মূল্য প্রায় ৪ হাজার টাকা। ইতিপূর্বে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়া সংশ্লিষ্ট বিদ্যালয় এর প্রধান শিক্ষক দাবী করেন কেন্দ্রে গুলোতে ৩ টি আবার কোন কেন্দ্রে ৪ টি করে ক্যামেরা স্থাপন করা হয়। তারা আরো দাবী করেন ভোট কেন্দ্র গুলোতে নিম্ন মানের সিসি ক্যামেরা স্থাপন করে অর্থ আত্মসাৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। ভোট কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দাবী করেন সরেজমিনে তদন্ত করলে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর ঘটনা প্রমানিত হবে।

এদিকে এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গোলেনুর বলেন, ৪৫ টি প্রাথমিক বিদ্যালয় থেকে সিসি ক্যামেরা স্থাপনে ২০ হাজার করে টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। বরাদ্দের বাকি উদ্বৃত্ত টাকা বিদ্যালয়ের উন্নয়নে তারা কাজ করবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের আহমেদ গণমাধ্যমকর্মীদের জানান, আমি জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী ভোট বাস্তবায়নে কাজ করেছি। আপনারা প্রয়োজনে অধিদপ্তরের সাথে কথা বলেন।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার সচেতন মহলের দাবী, উক্ত ঘটনার তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে পড়বে। তদন্ত সাপেক্ষে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর ঘটনায় জড়িত উপজেলা নির্বাহী অফিসারের শেখ জাবের আহমেদ এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার রংপুর ও গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে নববর্ষবরণ

প্র‍য়াত সাহিত্যিকের পৈতৃক ভিটা দখলে নিলো বিএনপি নেতা

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জেলা শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

গাইবান্ধা চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করতে হবে : ব্যারিস্টার কাজল

পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন