
মোঃমোমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। সোমবার (০৯ মার্চ) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযানে নামে। বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৮-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেড়াগাঁও নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।ভারতীয় ফেন্সিডিল: ২৮ বোতলভারতীয় মদ: ২৬ বোতলআনুমানিক সিজার মূল্য: ৫০,২০০/- (পঞ্চাশ হাজার দুইশত) টাকা
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


















