মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তালতলীতে সারের বাজারে সিন্ডিকেটের দাপট, নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছে ব্যবসায়ীরা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১০, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হাসান অপু,বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় কৃষি সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামে সার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চাষিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মেইন ডিলারের কাছ থেকে প্রতি বস্তা সার ১৩৫০ টাকায় বিক্রি করা হলেও তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। একদিন কোনোমতে পাওয়া গেলেও পরদিন গেলে ডিলারের কাছে আর সার পাওয়া যায় না বলে জানানো হয়। পরে একই সার সাব-ডিলারদের কাছে পাওয়া গেলেও তা পর্যাপ্ত থাকে না।

কৃষকদের অভিযোগ, সাব-ডিলারদের কাছে সার চাইলে অনেক সময় ‘সার নেই’ বলা হয়। কিন্তু অতিরিক্ত টাকা দিলে হঠাৎ করেই সার পাওয়া যায়। এভাবে ১৩৫০ টাকার সারের বস্তা ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।

বিশেষ করে তালতলী উপজেলার কড়াইবারিয়া বাজার, তালতলী সদর বাজার, বগী বাজার, লাউপাড়া বাজার, কচুপাত্রা বাজার ও পচাকোরালিয়া বাজারে এ ধরনের অনিয়ম বেশি দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানান।

এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী বৈধ ডিলার বা সাব-ডিলারের লাইসেন্স ছাড়াই সার ও কৃষি ঔষধ বিক্রি করছেন। এতে বাজারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং কৃষকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয় কৃষকদের দাবি, মেইন ডিলার থেকে শুরু করে অনেক সাব-ডিলার এই সিন্ডিকেটের সাথে জড়িত। ফলে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।

এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিয়মিত বাজার তদারকির দাবি জানানো হয়েছে, যাতে কৃষকরা ন্যায্য দামে সার ক্রয় করতে পারেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পবিপ্রবি’তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত 

নোয়াখালীতে এমপি মোহাম্মদ আলী আটক

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী আটক ॥ মূল পরীক্ষার্থী বহিষ্কার

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত

পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়

বামনডাঙ্গায় রেলওয়ে পুলিশের হাতে ৫ কেজি গাজাসহ মাদক কারবারি আল-আমীন গ্রেফতার

গোবিন্দগঞ্জে সরকারি ঔষধ বিক্রি হচ্ছে প্রধান শিক্ষকের ফার্মেসিতে