বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাট সীমান্তে বিএসএফ-এর গুলি; বাংলাদেশী যুবক নিহত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

‎​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

‎আজ বুধবার ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফ-এর ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি বিএসএফ-এর হেফাজতে রয়েছে।

‎​তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

‎​এই ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাহাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ছড়িয়ে সাফল্যের স্বাক্ষর রাখছেন

দিনাজপুরে ঠাকুরগাঁও বনাম নবাবগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে উদ্বোধন

পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষনের আপরাধে ৬ জন গ্রেফতার

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ

১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা

গাইবান্ধার সাদুল্লাপুরের বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগের তদন্ত শুরু

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত