রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) 

 জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

৮ সেপ্টেম্বর’২০২৪ সোমবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলাধীন কোতোয়ালী থানার উত্তর ফরিদপুর মৌজার জে. এল. নং- ৯৬ এলএ কেস নং-১৯/ চার/ ১৯৬০-৬১ এর হাউজিং স্টেট এর আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের ও বাপ দাদার আমল থেকে বসবাসকৃত স্থানীয় পরিবারের নিকট প্লট বরাদ্দের দাবী ৪শ পরিবারের।

বাংলাদেশের জাতীয় দৈনিক যায়যায়দিন ও দিনাজপুর থেকে প্রকাশিত ৮ সেপ্টেম্বরের দৈনিক তিস্তা পত্রিকায় প্রকাশিত দিনাজপুর হাউজিং এস্টেটে সীমিত আয়ের লোকদের জন্য আবাসিক প্লট বরাদ্দের লটারীর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় গৃহায়ন কতৃপক্ষ সেগুন বাগিচা ঢাকার সম্মেলন কক্ষে লটারী অনুষ্ঠিত হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী বিগত দিনের আওয়ামীলীগ সরকার থাকাকালে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশনের অনেকে আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীর যোগসাযোগে মোটা অংকের টাকা নিয়ে প্লট বরাদ্দ দিয়েছে। খোজঁ নিয়ে দেখেন একেকজনের ৩ টা ৪টা করে বাড়ী রয়েছে। অথচ আমরা যারা ক্ষতিগ্রস্থ পরিবার তাদেরকে বাড়ীভিটা হারা করতে চায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশন। মানববন্ধনে বিভিন্ন শ্লোগান দেন তারা, আওয়ামীলীগের লটারী মানিনা,মানবোনা, হুইপের লটারী মানবোনা,মানিনা। আন্দোলনের তোপের মুখে লটারী স্থগিতের ঘোষনা দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হক মোতাইদ এবং তিনি উপশহরের প্রত্যেক ব্লক থেকে একজন প্রতিনিধি নিয়ে তদন্ত করে প্লট বরাদ্দ দিবে বলেন আসস্থ্য করেন।

মানববন্ধনে মোঃ কামাল হোসেন জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনেক প্লট রয়েছে, আমরা যারা বসবাসরত রয়েছি আমরা সরকারের আইন অনুযায়ী ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করবো,আমরা স্থায়ী বাসিন্দা আমরা স্থান ছাড়া হতে চাই না। উপশহর ৪ নং ব্লকের আওতায় ১৩.১৪.১৫.১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫,উপশহর ৫ নম্বর ব্লকের ৫.৬.৭.১০.১১.১২.১৪.১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫.২৬.২৮, উপশহর নতুন ৬ /এ ৩৭.৩৮ এবং খেরপট্টি এলাকায় কিছু প্লটে আমরা বসবাস করে আসছি। এই প্লট গুলো আমাদের বরাদ্দ দিয়ে বাকী প্লটগুলো লটারী দিক।

মোছাঃ ফাতেমা বেগম জানান, আমার দাদার আমল থেকে আমরা এখানে বসবাস করে আসছি, আমরা সরকারের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে প্লট কিনে নিবো। আমি অন্তরবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা

ফারিয়া নেত্রকোনা জেলার নতুন নেতৃত্বে সভাপতি  মোবারক ও সম্পাদক পলাশ নিবার্চিত

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মহিলা কলেজের অধ্যক্ষ

মিঠাপুকুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

দিনাজপুরে ঠাকুরগাঁও বনাম নবাবগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে উদ্বোধন

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ সামগ্রী বিতরন ও মেহেদী উৎসব 

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গৌরনদীর খাঞ্জাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

তালতলীতে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ, শ্রমিকদের কোপে আহত-২