বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হারানো সংবাদ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ৩১, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

 নাম মো: ফরিদুল ইসলাম, বয়স- ১৩ বছর। পিতা মো: নুরুল ইসলাম, মাতা- মোছা: ফরিদা বেগম, গ্রাম- তালুক সর্বানন্দ, পোস্ট ও ইউনিয়ন- বামনডাঙ্গা, উপজেলা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা। ফরিদুলের হতদরিদ্র বাবা রিক্সা চালক হওয়ার কারণে ছেলেকে ২য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করায়।
ফরিদুল ইসলাম প্রায় ৭ মাস আগে বাড়ি থেকে হারিয়ে গেছে। সে কোথায় গেছে কিংবা তাকে কেউ কোথাও নিয়ে আটকে রেখেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। ফরিদুল হারিয়ে যাওয়ার সময় থেকে বাবা রিক্সা চালক নুরুল ইসলাম ও মাতা ফরিদা বেগম আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে কোথাও তার কোন সন্ধান পায়নি।
উল্লেখ্য, ফরিদুল ২/৩ বছর আগেও হারিয়ে গিয়েছিল। পরে তার পিতা নুরুল ইসলাম ঢাকায় রিক্সা চালানোর সময় তাকে খুঁজে পেয়েছিল। সেই সুবাদে এবারও ফরিদুলের পিতা নুরুল ইসলাম গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা এমনকি ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোথাও না পেয়ে তারা সন্তানের জন্য দিশেহারা হয়ে পড়েছেন। ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে ফরিদুলের মা ফরিদা বেগম ছেলের সন্ধানে পাগলের মত হয়ে গাইবান্ধা প্রেসক্লাবে এসে কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে এসে এ তথ্য জানান। যদি কোন সহৃদয় ব্যক্তি ফরিদুল ইসলামের খোজ পেয়ে থাকেন তাহলে তার বাবা ০১৭০৫-৯৫৫৮৯০, ০১৬১৭৭৬৩১৫০ নম্বরে ফোন দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সৌদির আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে সৌদিতে রোজা শুরু

পলাশবাড়ীতে গাছ কর্তনের তদন্ত ৩ মাসেও  আলোর মুখ দেখেনি; তদন্ত কমিটির গড়িমসি! 

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ 

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টায় নেসকো পলাশবাড়ীতে ফুসে উঠেছে গ্রাহকগণ

দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার 

বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাইয়ের ফাঁসি

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত