মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৯, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

রোববার সংবাদ সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করার সময় দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখ’কে মারধর করার অভিযোগ উঠে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এতে নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী মাশফিকুল রাইন। এ হামলার ঘটনার বিচারের দাবিতে আজ সোমবার মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। এসময় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় জবির ক্রিয়াশীল সাংবাদিকদের তিন সংগঠনের এই জোট।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত,আহত ২

রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর বাধের নিচ থেকে তোলা হচ্ছে বালু, হুমকিতে বাধ

যে অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সে অনুষ্ঠানের ব্যানারে নয়টি ভুল

নিয়োগ বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাদুল্লাপুরে প্রায় ৫বছর থেকে অবৈধভাবে  বালু উত্তোলন প্রশাসনের অভিযানে হলেন বন্ধ 

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে ৫ গ্রামবাসীর নদীর পারাপার 

প্রধান শিক্ষক মাসুদ প্রামাণিকের সাংবাদিক সম্মেলন। 

‘বিতর্কিত প্রিপেইড মিটার’ সংযোগের বিরুদ্ধে বিশিষ্টজনদের যৌথ বিবৃতি

জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাতগ্রাম ইউনিয়ন শাখার নির্বাচনী তফসিল ঘোষণা